Print

সারাদিন

অনিবার্য কারণে একনেক সভা স্থগিত

প্রকাশিত: ৩:৩২ অপরাহন, অক্টোবর ২৫, ২০২৬

সারাদিন ডেস্ক

অনিবার্য কারণ দেখিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সভায় প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্ব করার কথা ছিল।

সরকারিভাবে সভা স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে। তবে পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, মূলত প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করেই গত রাতে সভা স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।