Print

সারাদিন

স্টার টেকের পৃষ্ঠপোষকতায় শুরু ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল’

প্রকাশিত: ২:৪৫ অপরাহন, অক্টোবর ২৯, ২০২৬

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

স্টার টেকের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল ২০২৬।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ, স্টার টেকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিশিষ্ট অতিথিরা।

কার্নিভালে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করছেন। পাশাপাশি স্টার টেকের প্যাভিলিয়নে থাকছে সর্বশেষ প্রযুক্তিপণ্য ও উদ্ভাবন সম্পর্কে জানার সুযোগ। দর্শনার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার এবং ফ্যান জোনে ছবি তোলার আয়োজন।

আয়োজনের অন্যতম আকর্ষণ স্টার টেকের উপস্থাপনায় গেমিং প্রতিযোগিতা ‘ব্যাটল ফর গ্লোরি ২.০’। এতে ভ্যালোর‍্যান্ট ও ফিফা গেমে প্রতিযোগীরা অংশ নেবেন।

২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্নিভাল। বিজ্ঞান, প্রযুক্তি ও গেমিংয়ের প্রতি আগ্রহী শিক্ষার্থী এবং দর্শনার্থীদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Nagad
Nagad