Print

সারাদিন

শ্রমিক আন্দোলনে মিরপুরের চার এলাকায় যান চলাচল ব্যাহত

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্, অক্টোবর ৩১, ২০২৬

সারাদিন ডেস্ক

পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে রাজধানীর মিরপুরের কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

এ অবস্থায় এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পাশাপাশি সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।