Print

সারাদিন

তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া তরুণীর পরিচয় জানাল পুলিশ

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্, নভম্বর ১, ২০২৬

সারাদিন ডেস্ক

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। বাসা থেকে বের হওয়ার পর লাশ উদ্ধারের আগ পর্যন্ত তিনি কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে ছিলেন— তা জানতে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছেন তদন্তকারীরা। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে তাহসিফের সময় কাটানোর ফুটেজ। সেখানে তাঁর সঙ্গে দেখা গেছে এক তরুণী ও মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে।

তদন্তকারীরা ওই তরুণীকে তাহসিফের বান্ধবী হিসেবে উল্লেখ করেছেন। তবে তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে’ যান তাহসিফ ও ওই তরুণী। তাঁরা একটি মোটরসাইকেলে সেখানে পৌঁছান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে সেখানে যান দীপ। মোটরসাইকেল পার্ক করে তিনজনই রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করেন।

ফুটেজে দেখা যায়, তাহসিফ ও তাঁর বান্ধবী লিফটে উঠে দীপের জন্য অপেক্ষা করছিলেন। পরে হেলমেট পরা অবস্থায় দীপ সেখানে পৌঁছালে তিনজন একসঙ্গে বারের লিফটে ওঠেন। সেখানে তাঁরা প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন। এরপর মোটরসাইকেলে করে বেরিয়ে যান।

তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, রেস্টুরেন্ট ও বার থেকে বের হওয়ার পর তাহসিফ তাঁর বান্ধবীকে বাসায় পৌঁছে দেন। এরপর তিনি ও দীপ যান টঙ্গীর মাজার বস্তি এলাকায়।

দীপের চার দিনের রিমান্ড

Nagad
Nagad

এদিকে তাহসিফের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন।

এর আগে দুপুর সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন নৌপুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

রিমান্ড আবেদনে বলা হয়, নিহত কে এম তাহসিফ সাউরি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। তিনি তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত ২৭ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ তাঁকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ জানতে পারে, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদীতে একটি অজ্ঞাতপরিচয় লাশ ভাসছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পেরেছেন, ঘটনার দিন তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করেছেন, নিহত তাহসিফ তাঁর সিনিয়র বড় ভাই ছিলেন।