প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্, নভম্বর ১, ২০২৬
সারাদিন ডেস্ক
রাজধানীর বনানী থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে ডিবির একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
ডিবি সূত্রে জানা গেছে, হাফিজের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।