Print

সারাদিন

মিল্টন-জাহাঙ্গীরকে অভিনন্দন জানিয়ে মহানগর উত্তর কৃষক দলের আনন্দ মিছিল

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্, নভম্বর ৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব এস এম জাহাঙ্গীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিরপুরে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর কৃষক দল।

সোমবার (২ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর কৃষক দলের আহ্বায়ক আশজাদুল আরিশ ডলের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যসহ বিভিন্ন থানা ও ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আশজাদুল আরিশ ডল বলেন, শফিকুল ইসলাম খান মিল্টন ও এস এম জাহাঙ্গীর কর্মীবান্ধব ও পরীক্ষিত নেতা। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে তাঁরা দুজনই ২০০টির বেশি মামলার আসামি হয়েছেন এবং একাধিকবার কারাবরণ করেছেন। তাঁদের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মীও কারাভোগ করেছেন। তিনি বলেন, তাঁদের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি গঠিত হওয়ায় দলের ত্যাগী নেতাকর্মীরা আনন্দিত। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে মহানগর উত্তরের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।

ঢাকা মহানগর উত্তর কৃষক দল ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও নতুন কমিটি গঠনে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সারাদিন/২ নভেম্বর/ আর

Nagad
Nagad