Print

সারাদিন

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০ উপজেলায় আম্বার আইটির ইন্টারনেট

প্রকাশিত: ২:৪০ অপরাহন, নভম্বর ৫, ২০২৬

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করেছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড। রাঙামাটির কাপ্তাই উপজেলায় নেটওয়ার্ক সম্প্রসারণের মধ্য দিয়ে এ মাইলফলক অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আগামী বছরের জুনের মধ্যে দেশের ৫০০টি উপজেলায় ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে আম্বার আইটি।

এর আগে সিলেটের গোলাপগঞ্জে ৩৯৯তম উপজেলায় সংযোগ পৌঁছে দেয় প্রতিষ্ঠানটি।

বর্তমানে দেশের ৬৪টি জেলায় নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামোর মাধ্যমে সেবা দিচ্ছে আম্বার আইটি। উপজেলা পর্যায়ে সংযোগ সম্প্রসারণের উদ্যোগের মাধ্যমে জেলা শহরের বাইরে আরও বিস্তৃত জনগোষ্ঠীর কাছে মানসম্মত ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আম্বার আইটি জানায়, চলতি নভেম্বরের মধ্যে মিরসরাই, নড়িয়া, মিরপুর, মির্জাপুর ও ভুল্লী উপজেলায় নেটওয়ার্ক সংযোগ পৌঁছে যাবে। পর্যায়ক্রমে নতুন নতুন উপজেলায় অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে সেবার আওতা বাড়ানোর পাশাপাশি নেটওয়ার্ক সক্ষমতা ও গ্রাহকসেবার পরিধি বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, ‘দেশের প্রতিটি অঞ্চলে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে আমরা দেশের ৪০০টি উপজেলায় আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পেরেছি। আগামী বছরের জুনের মধ্যে ৫০০টি উপজেলায় সংযোগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা চাই, শহর কিংবা প্রত্যন্ত অঞ্চল-সব জায়গার মানুষ যেন সমানভাবে আধুনিক ইন্টারনেট সেবার আওতায় আসেন।’

Nagad
Nagad

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় ১০০তম উপজেলা হিসেবে যুক্ত হয়েছিল রংপুর বিভাগের সৈয়দপুর, ২০০তম উপজেলা ছিল ময়মনসিংহের হালুয়াঘাট এবং ৩০০তম উপজেলা হিসেবে যুক্ত হয়েছিল বরিশাল বিভাগের ভোলার চরফ্যাশন উপজেলা।