Print

সারাদিন

ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের, বললেন ‘শিগগিরই জানতে পারবেন

প্রকাশিত: ১২:০৬ অপরাহন, নভম্বর ৬, ২০২৬

সারাদিন ডেস্ক

ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা শিগগিরই জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘এখন আমরা সিদ্ধান্ত নেব-আমরা কি আরও সামনে এগোতে চাই এবং শুধু এটি নিশ্চিত করতে চাই যে এই ঘটনা আর কখনোই ঘটবে না?’

ট্রাম্প আরও বলেন, ‘সম্ভব হলে আমি পুরো দেশটি ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা-ই করতে হবে। আর আপনারা তা শিগগিরই জানতে পারবেন।’

গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি যুদ্ধের পর ইরান ঘুরে দাঁড়াতে প্রায় ২৫ বছর সময় নিতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের কাছে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে কোনো প্রস্তাব পাঠিয়েছে কি না এবং তাতে মার্কিন অনুমোদন রয়েছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করছে না।’

সূত্র: আনাদোলু এজেন্সি

Nagad
Nagad