Print

সারাদিন

ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়

প্রকাশিত: ৩:২২ অপরাহন, নভম্বর ৭, ২০২৬

সারাদিন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতকের কীর্তি গড়েছেন তিনি।

কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের ইনিংসের হাল ধরেছিলেন হৃদয়। তার দৃঢ় প্রতিরোধে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার পর তৃতীয় সেশনের শুরুতেই সেটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন তিনি।

৩০৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়।

বাংলাদেশের হয়ে এর আগে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মুশফিকের রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি, আর সাকিব ও তামিম করেছেন একটি করে।

তবে হৃদয়ের এই কীর্তি অন্যদের চেয়ে আলাদা। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন তিনি।

হৃদয়ের ডাবল সেঞ্চুরির পর বাংলাদেশও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের লিড কমিয়ে এনেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৪৪ রান। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র ১২ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

Nagad
Nagad