Print

সারাদিন

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্, নভম্বর ১০, ২০২৬

সারাদিন ডেস্ক

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে তার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে যাত্রা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা তাঁর সঙ্গে রয়েছেন।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন তিনি। ১২ নভেম্বর সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

Nagad
Nagad