Print

সারাদিন

বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্, নভম্বর ১১, ২০২৬

সারাদিন ডেস্ক

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি আজ বুধবার (১১ নভেম্বর) ঢাকায় আসছেন। তিনি ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

বুধবার জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সফরকালে কেলি কারি মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির বাংলাদেশের ওপর প্রভাব মূল্যায়ন করবেন। বিশেষ করে রাখাইন রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, দেশটির চলমান সশস্ত্র সংঘাত এবং রোহিঙ্গা শরণার্থীদের অবস্থার ওপর গুরুত্ব দেবেন তিনি।

বাংলাদেশ সফরে জাতিসংঘের এই বিশেষ দূত সরকারের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী এবং বেঁচে যাওয়া রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি ঢাকা ও কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন।

এর আগে মিয়ানমার সফরের জন্য দেশটির কাছে আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিলেন কেলি কারি। তবে মিয়ানমারের সামরিক সরকার জানিয়েছে, এই মুহূর্তে তারা তাঁর সফরের আয়োজন করতে প্রস্তুত নয়।

বাংলাদেশ সফর শেষে আগামী ১৮ নভেম্বর বুধবার দুপুর ২টায় ঢাকার জাতিসংঘ ভবনে সংবাদ সম্মেলন করবেন কেলি কারি। সেখানে সফরকালে তাঁর পর্যবেক্ষণ তুলে ধরবেন তিনি।

Nagad
Nagad