Print

সারাদিন

হামজাকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ

প্রকাশিত: ৮:৫৬ অপরাহন, নভম্বর ১১, ২০২৬

সারাদিন ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন এনে শ্রীলঙ্কার বিপক্ষে দল সাজিয়েছেন কোচ থমাস ডুলি।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশের একাদশে বড় আকর্ষণ মিডফিল্ডার হামজা চৌধুরী। প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি।

আগের দিন সংবাদ সম্মেলনে হামজা জানিয়েছিলেন, কোচ সুযোগ দিলে অধিনায়কত্ব গ্রহণ করতে প্রস্তুত তিনি। তবে আর্মব্যান্ড পরার চেয়ে ড্রেসিংরুমে সবাইকে একতাবদ্ধ রাখা এবং পারিবারিক আবহ বজায় রাখাকেই বেশি গুরুত্ব দেন এই মিডফিল্ডার।

ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে দারুণ পারফর্ম করা মোহাম্মদ ইব্রাহিম এবং তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই একাদশে জায়গা পেয়েছেন।

অন্যদিকে ভুটানের বিপক্ষে একাদশে থাকা জামাল ভূঁইয়া, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল হোসেন ফাহিমকে আজকের একাদশে রাখা হয়নি। এর মধ্যে চোটের কারণে খেলতে পারছেন না বিশ্বনাথ।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ

Nagad
Nagad

মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, সমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ।