Print

সারাদিন

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

প্রকাশিত: ১০:০৬ অপরাহন, নভম্বর ১৪, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগে ২১৩ জন এবং সিলেট বিভাগে ২১ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে শনিবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। এর মধ্যে ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯১৫ জন। আর চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৯১ জনের।

Nagad
Nagad