Print

সারাদিন

শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট: চিফ প্রসিকিউটর

প্রকাশিত: ৪:৫২ অপরাহন, নভম্বর ১৫, ২০২৬

সারাদিন ডেস্ক

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের পরামর্শকে ‘উদ্ভট’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, শেখ হাসিনা ভারতের আশ্রয়-প্রশ্রয়ে আছেন। বিচার চলাকালে বা নির্ধারিত সময়ে ভারত কেন তাকে বাংলাদেশে এসে বিচার মোকাবিলা কিংবা আপিল করার পরামর্শ দেয়নি-এ প্রশ্ন তোলেন তিনি। নির্ধারিত সময় পার হওয়ার পর পুনর্বিচারের যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা তারা প্রত্যাখ্যান করছেন বলেও জানান চিফ প্রসিকিউটর।

রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম ‘টেলিগ্রাফ’ শেখ হাসিনার পুনর্বিচার প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার পুনর্বিচারের প্রসঙ্গ তোলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর গণমাধ্যমকে বলেন, একবার বিচার হয়ে যাওয়ার পর পুনরায় বিচার বা ‘ডি নভো ট্রায়াল’-এর বিধান ভারত, পাকিস্তান ও বাংলাদেশে একসময় ছিল। তবে ভারত নিজেই তাদের আইন থেকে এ বিধান বাতিল করেছে। বাংলাদেশেও এটি বাতিল করা হয়েছে এবং পাকিস্তানেও এ বিধান নেই।

তিনি প্রশ্ন তুলে বলেন, যে দেশ নিজেরাই এ ধরনের বিচারব্যবস্থা চর্চা করে না, তারা কীভাবে অন্য একটি দেশকে ‘ডি নভো ট্রায়াল’-এর পরামর্শ দেয়?

Nagad
Nagad

চিফ প্রসিকিউটর আরও বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং ২০১০ সালের বিধিমালা আওয়ামী লীগ সরকারেরই প্রণীত। তারা এসব আইন পরিবর্তন করেননি। প্রচলিত আইনে আপিলের বিধান রয়েছে, কিন্তু পুনর্বিচারের কোনো সুযোগ নেই।

আইনের বাইরে যাওয়ার এখতিয়ার সরকার, ট্রাইব্যুনাল বা তার নিজের-কারও নেই বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।