প্রকাশিত: ১২:০৩ অপরাহন, নভম্বর ১৭, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশের বাজারে যাত্রা শুরু করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি৮০। ১৫ নভেম্বর থেকে দেশের অনুমোদিত ভিভো শোরুমে ফোনটি সরাসরি কিনতে পারছেন গ্রাহকেরা। নতুন প্রজন্মের ব্যবহারকারীদের কথা বিবেচনায় রেখে ভিভো ভি৮০-তে উন্নত ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স ও প্রিমিয়াম নকশার সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পেশাদার পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য ভিভো ভি৮০-তে রয়েছে ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা। এতে ৮৫ ও ১০০ মিলিমিটারের দুটি ফোকাল অপশন রয়েছে। এ ছাড়া গ্রুপ ছবি তোলার জন্য রয়েছে ৯২ ডিগ্রি ওয়াইড ফ্রেমের ৫০ মেগাপিক্সেল জাইস গ্রুপ পোর্ট্রেট ক্যামেরা। সঙ্গে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্রিয়েটিভ ইফেক্ট এবং প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমে ফোরকে ভিডিও ধারণের সুবিধা।
স্মার্ট কাজের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা
ফোনটিতে রয়েছে অরিজিনওএস ৭ অপারেটিং সিস্টেম। দৈনন্দিন কাজ সহজ করতে এতে ‘ক্যাপচার টু নোট’ ও ‘এআই রেকর্ডার’-এর মতো স্মার্ট সুবিধা যুক্ত করা হয়েছে। ‘ক্যাপচার টু নোট’ ব্যবহার করে হোয়াইটবোর্ড বা স্লাইডের ছবি দ্রুত সম্পাদনাযোগ্য নথিতে রূপান্তর করা যায়। অন্যদিকে ‘এআই রেকর্ডার’ মিটিংয়ের অডিও থেকে প্রয়োজনীয় নোট ও সারসংক্ষেপ তৈরি করতে পারে।
মাল্টিটাস্কিংয়ের জন্য রয়েছে ৮ ও ১৬ জিবি এক্সটেন্ডেড র্যাম সুবিধা। দীর্ঘমেয়াদি ব্যবহারের ক্ষেত্রে ভিভো ভি৮০-তে ছয় বছরের স্মুথ এক্সপেরিয়েন্স গ্যারান্টি এবং ছয় বছরের নিরাপত্তা হালনাগাদের সুবিধা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৭২০০ এমএএইচ ব্যাটারি
ভিভো ভি৮০-তে রয়েছে ৭২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্লু-ভোল্ট ব্যাটারি। দ্রুত চার্জের জন্য রয়েছে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। এ ছাড়া ফোনটিতে রয়েছে ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ আই-প্রোটেকশন ডিসপ্লে। নিরাপদে ফোন আনলকের জন্য দেওয়া হয়েছে ত্রিমাত্রিক আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ভিভো ভি৮০-এর নকশায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফোনটির ‘রাইজ অরেঞ্জ’ রঙের পাশাপাশি ‘ভিশন গ্রিন’ ও ‘প্রাইম গ্রে’ রঙের সংস্করণও পাওয়া যাচ্ছে। ফোনটিতে রয়েছে ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস এবং অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম।
দেশের সব অনুমোদিত ভিভো শোরুমে ভিভো ভি৮০ পাওয়া যাচ্ছে। ক্রেতাদের জন্য ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ কিস্তি সুবিধা দেওয়া হচ্ছে। ফোনটি কিনলে বিনা মূল্যে স্মার্টওয়াচ, এক বছরের ডিসপ্লে বিমা এবং ১০০ জিবি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজসহ বিভিন্ন সুবিধা দেওয়ার কথা জানিয়েছে ভিভো।