Print

সারাদিন

বিয়ে করছেন পপ তারকা মাইলি সাইরাস, পাত্র কে

প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্, নভম্বর ২২, ২০২৬

সারাদিন ডেস্ক

বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। চলতি সপ্তাহের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে তাঁর। মার্কিন সংবাদমাধ্যম টিএমজেডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বিয়ের আয়োজন করা হচ্ছে। মাইলি বিয়ে করছেন তাঁর প্রেমিক ও বাগদত্তা ম্যাক্স মোরান্ডোকে। তবে বিয়ের বিস্তারিত তথ্য এখনো গোপন রাখা হয়েছে। এ বিষয়ে মাইলি কিংবা ম্যাক্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

গত বছরের ডিসেম্বরে ম্যাক্সের সঙ্গে বাগদানের বিষয়টি নিশ্চিত করেন মাইলি। এর আগে গত মাসে হলিউড বোলের মঞ্চে ম্যাক্সকে সঙ্গে নিয়ে ‘লেটস গেট ম্যারিড’ গানটি পরিবেশন করেন তিনি। এরপর থেকেই ভক্তদের ধারণা, নভেম্বরেই বিয়ের ইঙ্গিত দিচ্ছেন এই সংগীতশিল্পী।

এর আগে লস অ্যাঞ্জেলেসে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার প্রিমিয়ারে মাইলির অনামিকায় সোনা ও হীরার আংটি দেখা যায়। ওই ছবি ছড়িয়ে পড়ার পর তাঁর বাগদান নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।

পরে মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘গুড মর্নিং আমেরিকা’তে দেওয়া এক সাক্ষাৎকারে মাইলি জানান, এশিয়া সফরের সময় ম্যাক্স তাঁকে বিয়ের প্রস্তাব দেন। এক হাঁটু গেড়ে বসে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ম্যাক্স।

প্রস্তাব পাওয়ার অভিজ্ঞতা জানিয়ে মাইলি বলেন, ‘আমি সহজে চমকে যাই না। কারণ, প্রতিটি পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসি। কিন্তু সেদিন পুরোপুরি নিজেকে তার হাতে ছেড়ে দিয়েছিলাম। সত্যি বলতে, আমি ভীষণ অবাক হয়েছিলাম।’

Nagad
Nagad

‘ফ্লাওয়ার্স’ ও ‘পার্টি ইন দ্য ইউএসএ’-এর মতো জনপ্রিয় গানের শিল্পী মাইলি এর আগে অস্ট্রেলীয় অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন। ২০১৮ সালে তাঁদের বিয়ে হয়।