প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্, নভম্বর ২৩, ২০২৬
সারাদিন ডেস্ক
রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে সুইডেন আসলাম বিমানবন্দরে যান। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। ইমিগ্রেশনে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে।