প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্, নভম্বর ২৩, ২০২৬
সারাদিন ডেস্ক
আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার বাংলাদেশ সফরকে কেন্দ্র করে তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি ঘোষণা করেছে সরকার।
রোববার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১২ মোহাম্মদ ফাহিম আফসান চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ দেওয়া ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আগামী ৭ থেকে ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে। এ ঘোষণা অবিলম্বে কার্যকর হবে।
এ ঘোষণার ফলে বাংলাদেশ সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিশেষ নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা সুবিধা পাবেন।
এর আগে চলতি বছরের জুনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।