Print

সারাদিন

ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই

প্রকাশিত: ১১:৪০ অপরাহন, নভম্বর ২৫, ২০২৬

সারাদিন ডেস্ক

আবারও সংসার ভাঙল জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সির। স্বামী মহসিন মেহেদির সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে তার। দীর্ঘদিন একসঙ্গে পথচলার পর এবার আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিষয়টি নিজেই জানিয়েছেন ন্যান্সি।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বিচ্ছেদের ঘোষণা দেন এই গায়িকা।

স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, ‘মেহেদি এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে।’

দীর্ঘদিনের পথচলা, স্মৃতি ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে ন্যান্সি জানান, তারা এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তাদের নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বিচ্ছেদের এই সময়ে সবার কাছে বোঝাপড়া, সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন ন্যান্সি। জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদী এই গায়িকা লেখেন, ‘জীবন তার নিজস্ব নিয়মে এগিয়ে যায়। আমি আশা করি, শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়কে আলিঙ্গন করতে পারব।’

সবশেষে পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ন্যান্সি লেখেন, ‘সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’

Nagad
Nagad

গানের সূত্র ধরেই ন্যান্সির সঙ্গে মহসিন মেহেদির পরিচয় ও বন্ধুত্ব হয়। পরে তা ভালোবাসায় রূপ নেয়। ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

এটি ছিল ন্যান্সির তৃতীয় বিয়ে।