পেট্রোবাংলায় নিয়োগ বিজ্ঞপ্তি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্, নভম্বর ৮, ২০২২

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানটিতে ১০টি পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: হিসাব সহকারী, কেয়ারটেকার, ফোরম্যান, নিরাপত্তা সহকারী, ইউডিএ, স্টেনোটাইপিস্ট, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটর, স্টোর অ্যাটেনডেন্ট।

শিক্ষাগত যোগ্যতাসহ পদের বিবরণ:

বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা http://bogmc.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৯ নম্বর পদের জন্য ২০০ টাকা ও ১০ নম্বর পদের জন্য ১০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ নভেম্বর ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।

Nagad

আবেদনের শর্ত, পদ্ধতি’সহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে …এখানে ক্লিক করুন।

সারাদিন/০৮ নভেম্বর/এমবি