রংপুর সিটিতে পাঁচদিন আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৩৭ অপরাহন, december ২১, ২০২২

ছবি- সংগৃহীত

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোট গ্রহণের আগে ও পরে পাঁচদিন আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী ২৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর ভোর ৬টা থেকে ২৯ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত রংপুর সিটি করপোরেশন এলাকায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র প্রদর্শন ও তা নিয়ে চলাচল নিষিদ্ধ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এই আদেশ জারি করেছে। যারা এই আদেশ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার আওতায় আসবেন।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Nagad

সারাদিন/২১ ডিসেম্বর/এমবি