আবারও রিমান্ডে জামায়াত আমির শফিকুর রহমান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২৮ অপরাহন, december ২১, ২০২২

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের আবারও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের এই আদেশ দেন।

এর আগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ৭ দিনের রিমান্ড শেষে ডা. শফিকুর রহমানকে আদালতে হাজির করে আরও আট দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ডা. শফিকুর রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের যাত্রাবাড়ীর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মাহমুদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ১২ ডিসেম্বর দিবাগত রাতে একই মামলায় রাজধানীর উত্তরার বাসা থেকে ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে গত ১৩ ডিসেম্বর তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

তখন আসামিপক্ষে অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Nagad

সারাদিন/২১ ডিসেম্বর/এমবি