স্বাবলম্বী হতে সরকারি ভাতা নিতেন সানি লিওন!

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২৮ অপরাহন, december ২৩, ২০২৪

ভারত সরকার অসচ্ছল বিবাহিত নারীদের স্বাবলম্বী করার জন্য একটি ভাতা ব্যবস্থা চালু করেছে, যা ‘মাহতারি বন্দনা যোজনা’ নামে পরিচিত। সম্প্রতি জানা গেছে, এই ভাতা নিয়মিতভাবে গ্রহণ করে আসছিলেন বলিউডের জনপ্রিয় তারকা সানি লিওন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছত্তিশগড়ের তালুর এক বাসিন্দা সরকারি ভাতা পাওয়ার জন্য সানি লিওনের নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন। অভিযুক্তের নাম বীরেন্দ্র যোশী, যিনি এই ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে সানি লিওনের নামে ভাতা উত্তোলন করতেন।

‘মাহতারি বন্দনা যোজনা’ প্রকল্পের অধীনে রাজ্যের বিবাহিত নারীদের প্রতি মাসে ১০০০ রুপি করে ভাতা দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ভুয়া অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে ওই অ্যাকাউন্টটি জব্দ করা হয়েছে। সূত্র: এনডিটিভি