SSC Result 2025- এসএসসির রেজাল্ট জানবেন যেভাবে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্, জুলই ১০, ২০২৫

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার পর থেকেই অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। তবে এ বছর ফলাফল প্রকাশ উপলক্ষ্যে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবার পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম।

ফল জানার পদ্ধতি:

শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের ফলাফল দেখতে পারবে।

এছাড়াও মোবাইল থেকে ফল জানতে এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে: SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2025

দাখিল পরীক্ষার্থীদের জন্য:

Nagad

দাখিল পরীক্ষার্থীরা www.bmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে ‘দাখিল পরীক্ষা ২০২৫’ অপশন সিলেক্ট করে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল জানতে পারবে।

তারা এসএমএসে লিখবে: Dakhil MAD <রোল নম্বর> 2025 এবং পাঠাবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: Dakhil MAD 123456 2025

প্রতিষ্ঠানভিত্তিক ফল:

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা https://eboardresults.com/v2/home ওয়েবসাইটে গিয়ে ‘EIIN’ নম্বর ব্যবহার করে ‘Institution Result’ অপশন থেকে তাদের প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ডাউনলোড করতে পারবেন।

শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, ফল প্রকাশের পরপরই সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানরা ফল সংগ্রহ করে শিক্ষার্থীদের জানিয়ে দেবেন।