আইএইউ-এসওএস স্পটলাইটে প্রথম এশীয় বিশ্ববিদ্যালয় এআইইউবি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্, জুলই ১১, ২০২৫

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আন্তর্জাতিক পর্যায়ে এক গৌরবময় স্বীকৃতি অর্জন করেছে। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ (আইএইউ) এবং ব্রিটেনভিত্তিক সংগঠন স্টুডেন্টস অর্গানাইজিং ফর সাসটেইনেবিলিটি (এসওএস-ইউকে) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘স্পটলাইট’ সেগমেন্টে স্থান পাওয়া প্রথম এশীয় বিশ্ববিদ্যালয় হিসেবে এই সম্মান অর্জন করেছে এআইইউবি।

এই স্বীকৃতি এসেছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের রেসপনসিবল ফিউচারস ইন্টারন্যাশনাল (আরএফআই) প্রোগ্রামের অংশ হিসেবে, যার মূল লক্ষ্য টেকসই উন্নয়ন, জলবায়ু ন্যায়বিচার এবং নৈতিকতা শিক্ষায় অবদান রাখা বিশ্ববিদ্যালয়গুলোকে বৈশ্বিক প্ল্যাটফর্মে তুলে ধরা।

এআইইউবি-এর এই স্বীকৃতির অন্যতম ভিত্তি ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠন ‘এআইইউবি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব সময়’-এর মানবিক কার্যক্রম। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ঈদ ক্যাম্পেইন, শীতবস্ত্র বিতরণ, ত্রাণ সহযোগিতা এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এআইইউবি-এর এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির জন্য নয়, বরং গোটা বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের জন্য এক অনন্য গর্বের মুহূর্ত।

Nagad