ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪ জন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৫৮ অপরাহন, জুলই ১৯, ২০২৫

ছবি: এআই

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৬১ জন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া—ঢাকা মহানগরে ভর্তি: ৬৫ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশন বাদে): ৫৮ জন, রাজশাহী বিভাগ: ৫৮ জন, চট্টগ্রাম বিভাগ: ৩৮ জন, খুলনা বিভাগ: ৮ জন, ময়মনসিংহ বিভাগ: ৬ জন

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৬ হাজার ৭৮৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে, যার মধ্যে ৩৩ জন পুরুষ এবং ২৯ জন নারী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এডিস মশা নিধনে স্থানীয় প্রশাসন এবং নাগরিকদের সমন্বিত উদ্যোগের ওপর জোর দিচ্ছেন।

Nagad