সুস্মিতার সঙ্গে প্রেমের গুঞ্জনে সৃজিত বললেন, ‘রিল্যাক্স’
টলিউডে ফের প্রেমের গুঞ্জন। আলোচনায় পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সাম্প্রতিক একটি সেলফিকে ঘিরে শুরু হয়েছে এ জল্পনা, যা নিয়ে ইতোমধ্যেই সরব নেটিজেনরা।
সম্প্রতি পুরীর সমুদ্র সৈকতে একটি ছবি পোস্ট করেন সুস্মিতা। সেখানে দেখা যায়, সৃজিতের সঙ্গে একফ্রেমে রয়েছেন তিনি। ক্যাপশনে লেখা— “স্যার আঁখো পর”। সেই একটি ছবিই ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
জানা যায়, পুরীতেই শেষ হয়েছে সৃজিতের পরবর্তী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর শুটিং। সেখানে উপস্থিত ছিলেন যিশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী, ব্রাত্য বসু প্রমুখ। শুটিংয়ের ফাঁকে সুস্মিতা ও সৃজিতের এই ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে শুরু হয় গুঞ্জন।
শুক্রবার পরিচালক অনিরুদ্ধ রায়ের ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ারে একসঙ্গে হাজির হন সৃজিত, জয়া আহসান ও সুস্মিতা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সম্পর্কের বিষয়ে প্রতিক্রিয়া জানান তারা।
সুস্মিতা বলেন, ‘আমরা দু’জন খুব ভালো বন্ধু, বলা যায় ক্লোজ ফ্রেন্ড। এরপর কে কী বলছে, তা নিয়ে আমার কিছু বলার নেই।’
অন্যদিকে, সৃজিত বিষয়টিকে হালকাভাবে নিয়ে বলেন— ‘২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে ঘিরে এত কিছু হবে তা ভাবিনি। আমরা পুরোনো দিনের ছবি তৈরি করলেও এখনকার মানুষ। রিল্যাক্স করুন, একটা ছবি নিয়ে এত তোলপাড় করার কিছু নেই।’
তবে দু’জনেই সম্পর্কের গুঞ্জন অস্বীকার করলেও বন্ধুত্বের বিষয়টি স্বীকার করেছেন। প্রেম কি তবে বন্ধুত্বের ছায়া পেরিয়ে যাবে? নাকি এ-ই থাকবে টলিউডের আরেকটি ‘গসিপ’? উত্তর দেবে সময়।
উল্লেখ্য, সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটি চলতি বছরের শেষদিকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে, যা দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

