৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করলো গণঅধিকার পরিষদ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্, জুলই ২৫, ২০২৫

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। দলটি জানিয়েছে, পর্যায়ক্রমে ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার(২৪ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হাসান আল মামুন। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী-৩ আসনে দলটির সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২, সহ-সভাপতি ফারুক হাসান ঠাকুরগাঁও-২, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন নেত্রকোণা-২, আবু হানিফ কিশোরগঞ্জ-১, উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান টাঙ্গাইল-২, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব রংপুর-১, শহিদুল ইসলাম ফাহিম পটুয়াখালী-১, আব্দুজ জাহের নোয়াখালী-৪, নুরে এরশাদ সিদ্দিকীকে কুড়িগ্রাম-৩ আসনের জন্য ঘোষণা করা হয়েছে।

এছাড়া আশরাফুল বারী নোমান হবিগঞ্জ-৩, খালিদ হাসেন খুলনা-৫, আবদুর রহমান গাজীপুর-২, কবীর হোসেন টাঙ্গাইল-৬, গোলাম সরওয়ার খান জুয়েল পাবনা-২, মনজুর মোর্শেদ মামুন চট্টগ্রাম-১৪, তোফাজ্জল হোসেন টাঙ্গাইল-৭, মোহাম্মদ জাহিদুর রহমান মুন্সিগঞ্জ-১, জাহিদুর রহমান সিলেট-৬, শফিকুল ইসলাম শফিক কিশোরগঞ্জ-২, আব্দুল কাদের প্রাইম কক্সবাজার-১, শেখ শওকত হোসেন ঢাকা-১৯, ইব্রাহিম রওণক ঢাকা-৫, কামরুন নাহার ডলি চট্টগ্রাম-৯, মো. শাহজাহান রাজশাহী-১, মো. সুরুজ্জামানকে গাইবান্ধা-৩ আসনের জন্য ঘোষণা করা হয়েছে।

সোহাগ হোসাইন বাবু নীলফামারী-৩, ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ বরগুনা-১, মুনতাজুল ইসলাম সাতক্ষীরা-১, ডা. এমদাদুল হাসান চট্রগ্রাম-১২, মো. ইমরান খান রাসেল পিরোজপুর-৩, ওয়াহেদুর রহমান মিল্কি নারায়ণগঞ্জ-৩, মিজানুর রহমান ভূঁইয়া ঢাকা-১৩, মোহাম্মদ ইলিয়াস হোছাইন মানিকগঞ্জ-১, রবিউল হাসান পটুয়াখালী-৪ এবং নাছরিন আক্তার লাকী চট্রগ্রাম-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী।

Nagad