গণহত্যায় জড়িত শীর্ষদের বিচার ডিসেম্বরের মধ্যে শেষ হবে: চিফ প্রসিকিউটর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:২৩ অপরাহন, জুলই ২৯, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন গণহত্যায় জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচার চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। তিনি বলেন, মোবাইল কোর্ট ও গণহত্যার বিচার এক বিষয় নয়। তাই এই বিচার সময় নিয়ে, পুঙ্খানুপুঙ্খভাবে করা হচ্ছে। ভবিষ্যতে যাতে কোনো সরকার বা আন্তর্জাতিক মহল এ বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে—সেই বিষয়টি মাথায় রেখেই বিচার কাজ পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এই বিচার শুধু গুলি চালানো ব্যক্তির নয়, যারা নির্দেশ দিয়েছে— প্রকৃত আসামি তারাই। আগামী ৩ আগস্ট প্রথম সাক্ষী হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন একজন প্রত্যক্ষদর্শী।

চিফ প্রসিকিউটর আরও বলেন, যারা তদন্ত সংস্থায় কাজ করছেন, তারা পুলিশ বাহিনী থেকে এলেও তারা স্বৈরাচারের দোসর নন। বরং তারা বিগত সরকারের আমলে বঞ্চিত ছিলেন, সেখান থেকেই যাচাই-বাছাই করে তদন্ত কাজে যুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাগত বক্তব্য প্রদান করেন। আলোচনার আগে ‘জুলাই অভ্যুত্থান’ নিয়ে নির্মিত “ট্রায়াল অব জুলাই কার্নেজ” তথ্যচিত্রটি প্রদর্শন করা হয় এবং একইসাথে জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের জন্য দোয়া করা হয়।

Nagad