বরাদ্দ পাওয়ার ১০ দিনের মধ্যে বাসা দখল নিতে হবে সরকারি চাকরিজীবীদের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৪৮ অপরাহন, জুলই ৩১, ২০২৫

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে নতুন নির্দেশনা জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। বলা হয়েছে, বরাদ্দ পাওয়া বাসা খালি থাকার পর ১০ দিনের মধ্যে দখল নিতে হবে, না হলে দ্রুততার সঙ্গে দপ্তরকে অবহিত করতে হবে।

সম্প্রতি এই বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব/সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা শহরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনেকেই বরাদ্দ পাওয়ার পরও বাসাটি খালি থাকা অবস্থায় দখল নেন না। অনেকে আবার দীর্ঘ সময় পর সেই বরাদ্দ বাতিল করে অন্য বাসা চান। এতে করে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে অন্য কর্মকর্তারাও বাসা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

চিঠিতে আরও বলা হয়, বরাদ্দপত্র অনুযায়ী, বাসা খালি হওয়ার ১০ দিনের মধ্যেই দখল নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দখল না নেওয়ায় একদিকে বাসাগুলো দীর্ঘদিন খালি পড়ে থাকে, অন্যদিকে অন্য কর্মচারীরা সুযোগ পান না।

এছাড়াও নির্দেশনায় দখল গ্রহণে অনাগ্রহী ব্যক্তিদের দ্রুত সরকারি আবাসন পরিদপ্তরকে জানাতে বলা হয়েছে।

Nagad