গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না এলে ফের ফ্যাসিবাদের উত্থান ঘটবে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৫৫ অপরাহন, গাস্ট ২, ২০২৫

নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষকে সচেতন থাকতে হবে।

শনিবার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-তে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এখনও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আগের সরকারের (আওয়ামী লীগ) প্রভাব রয়ে গেছে।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি নেতার মন্তব্য, দলগুলোর মধ্যে দূরত্ব থাকবেই, এটাই গণতান্ত্রিক সৌন্দর্য। তবে তা সহনশীলতার ভেতরে থাকতে হবে।

ছায়া সংসদ প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণসহ বিশিষ্টজনেরা।

Nagad