ছাত্রীকে যৌন হয়রানি: বেরোবি’র অধ্যাপক রশীদুল ইসলাম সাময়িক বরখাস্ত
ছাত্রীকেবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুসারে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপাচার্য শওকাত আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অভিযুক্ত যেই হোক না কেন, আইনের আওতায় এনে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন পদক্ষেপ শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবেই দেখা হচ্ছে। সূত্র: আরটিভি

