ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯৫

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২০ অপরাহন, গাস্ট ৪, ২০২৫

ছবি: এআই

দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ৩৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৮৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন।

নতুন দুই মৃত্যুর মধ্যে একজন বরিশাল ও একজন চট্টগ্রামের বাসিন্দা। চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। মৃতদের মধ্যে ৫৭ জন পুরুষ এবং ৪৩ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু থেকে রক্ষা পেতে মশা নিধন, জমে থাকা পানি অপসারণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে।

Nagad