ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ৩২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে শনিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন এবং রাজশাহী বিভাগে ৪১ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ২১,৭৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৯ আগস্ট পর্যন্ত মোট ২৩,৭৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মোট ৯৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

