যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরও কমতে পারে: নিরাপত্তা উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্, গাস্ট ১১, ২০২৫

যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক আরও কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

রোববার (১০ আগস্ট) রাতে রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অ্যাপারেল খাতে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর শুল্কহার এখনো নির্ধারিত হয়নি। ভবিষ্যতে এসব দেশ প্রতিযোগিতামূলক হারে শুল্ক নির্ধারণ করলে বাংলাদেশও লাভবান হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ আনা হয়েছে। এ অর্জনের জন্য সরকারের প্রতিনিধিদলকে সংবর্ধনা জানাতে এ আয়োজন করে বিটিএমএ।

নিরাপত্তা উপদেষ্টা জানান, একটি ইতিবাচক খবর রয়েছে যা এখন প্রকাশ করা যাচ্ছে না। তবে সেটি বাস্তবায়িত হলে বাংলাদেশের ওপর আরেক দফা ট্যারিফ কমতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া আলোচনায় দেশের স্বার্থ বিক্রি করা হয়নি বা কোনো ভূ-রাজনৈতিক ফাঁদে পা দেওয়া হয়নি।

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ অনেকে উপস্থিত ছিলেন।

Nagad