বিয়ে নিয়ে ভীতি আছে, প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৪৫ অপরাহন, গাস্ট ১১, ২০২৫

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ব্যক্তিজীবনের নীরবতা ভাঙলেন। কলকাতার ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, বহু বছর ধরে তার জীবনে বিশেষ একজন আছেন। তবে সেই মানুষটি চলচ্চিত্র জগতের নন।

জয়া বলেন, মানুষ একা থাকতে পারে না। অবশ্যই আছে (বিশেষ কেউ)। আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হয়ে ওঠা জরুরি—আমরা সেটাই হয়েছি। আমি অনেক ভ্রমণ করি, কাজ করি—সে সবকিছু বুঝে নেয়।

তার মতে, সঙ্গীর শান্ত স্বভাবই তার কাছে সবচেয়ে পছন্দের বিষয়। বিয়ে প্রসঙ্গে জয়া জানান, এখনই কোনো সিদ্ধান্ত নেননি। “বিয়ে নিয়ে আমার ভীতি আছে, বলেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের প্রথমার্ধে ঢাকায় মুক্তি পাওয়া তাণ্ডব ও উৎসব ছবিতে অভিনয়ের পর, সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত ডিয়ার মা ও পুতুলনাচের ইতিকথা।