বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নয়, ‘না’ ভোট বেশি হলে আসনে হবে পুনর্নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্, গাস্ট ১২, ২০২৫

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী নির্বাচন থেকে কোনো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবেন না। কোনো আসনে একজন প্রার্থী থাকলে তাকে ‘না’ ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। প্রার্থী যদি ‘না’ ভোটের চেয়ে বেশি ভোট পান, তবে তিনি নির্বাচিত হবেন।

সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, যদি কোনো আসনে একজন প্রার্থী থাকেন এবং ‘না’ ভোট বেশি হয়, তাহলে সেখানে পুনর্নির্বাচন হবে। তবে পুনর্নির্বাচনেও একক প্রার্থী হলে আর ভোট হবে না, সরাসরি সেই প্রার্থীই বিজয়ী হবেন।

তিনি আরও জানান, এখন থেকে কমিশন যেকোনো নির্বাচনী এলাকার ফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা পাবে। পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা কার্যকরের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।