গাইবান্ধায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমীর তেলের পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌঁছেছে। প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।