শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে জেড আই খানের আবেদন, ট্রাইব্যুনালের না

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৮ অপরাহন, গাস্ট ১২, ২০২৫

সংগৃহীত ছবি

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হতে আবেদন করেছেন আলোচিত আইনজীবী জেড আই খান পান্না।

মঙ্গলবার (১২ আগস্ট) তার পক্ষে আইনজীবী নাজনীন নাহার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আবেদন দাখিল করেন।

তবে ট্রাইব্যুনাল জানান, গত ২৫ জুন আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি ইতিমধ্যেই শুনানি শুরু করেছেন। ফলে এ পর্যায়ে নতুন আইনজীবী নিয়োগের সুযোগ নেই।

ট্রাইব্যুনাল মন্তব্য করে বলেন, ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই।