পুঁজিবাজারে গতি আনতে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৫৮ অপরাহন, গাস্ট ১৩, ২০২৫

পুঁজিবাজারে আরও ভালো ফলাফল অর্জনে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও অংশীজনদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “পুঁজিবাজারে গতি আনতে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।”

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর বনানীর শেরাটনে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত সামিটে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। খসরু জানান, তার দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক খাতগুলোকে ঢেলে সাজানো হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য একটি উদীয়মান ক্ষেত্র, যেখানে টেকসই প্রবৃদ্ধির অসীম সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বিদেশি বিনিয়োগ আকর্ষণে শুধু বাজারের স্থিতিশীলতা নয়, বরং আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি নীতি সহায়তার গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, বাংলাদেশ বর্তমানে এমার্জিং ফ্রন্টিয়ার মার্কেট হিসেবে বিশ্ব বিনিয়োগ মানচিত্রে রয়েছে, যা সঠিক নীতি ও পরিকল্পনার মাধ্যমে শক্তিশালী বিনিয়োগ গন্তব্যে রূপ নিতে পারে।

এ সময় দেশি-বিদেশি বিনিয়োগকারী, নীতি-নির্ধারক ও বাজার বিশেষজ্ঞরা পুঁজিবাজারের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

Nagad