ডিম ও পেঁয়াজের দাম লাগামহীন বৃদ্ধি, ক্রেতাদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:০০ অপরাহন, গাস্ট ১৫, ২০২৫

গত কয়েক দিন ধরে রাজধানীর বাজারে সব ধরনের সবজি, ডিম ও পেঁয়াজের দাম লাগামহীনভাবে বাড়ছে। শুক্রবার (১৫ আগস্ট) মোহাম্মদপুর ও ধানমন্ডির বাজারে ক্রেতারা অতিরিক্ত খরচ করতে বাধ্য হচ্ছেন।

মোহাম্মদপুর টাউন হল মার্কেটে ফার্মের লাল ডিমের দাম ডজনপ্রতি ১৪৫ টাকা, যা গত সপ্তাহের তুলনায় ২০ টাকা বেশি। পাড়া-মহল্লায় লাল ডিমের দাম পৌঁছেছে ১৫০ টাকা পর্যন্ত। একই বাজারে সাদা ডিম ডজনপ্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দামও চড়েছে। মোহাম্মদপুরের বাজারে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়, পাড়া-মহল্লায় দাম পৌঁছেছে ৯৫ টাকা পর্যন্ত। রায়ের বাজারে লাল ডিম ডজনপ্রতি ১৫০ টাকা, সাদা ডিম ১৪০ টাকা, এবং পেঁয়াজ কেজি প্রতি ৮৫ টাকা বিক্রি হচ্ছে।

ডিম ব্যবসায়ী মনসুর আহমেদ বলেন, “ডিমের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবং সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। গত সপ্তাহে একশত ডিম ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হলেও এখন তা ১২০০ থেকে ১২৫০ টাকায় পৌঁছেছে।”

পেঁয়াজ ব্যবসায়ী হোসেন মিয়া বলেন, “এ বছর পেঁয়াজের দাম কম ছিল। এখন মৌসুম না হওয়ায় এবং সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। সামনের দিনগুলোতে দাম কিছুটা কমে আসতে পারে।”

বাজারে দাম বৃদ্ধির কারণে সাধারণ ক্রেতারা দৈনন্দিন চাহিদা মেটাতে অতিরিক্ত খরচ করছেন। বিশেষ করে পরিবারগুলো ডিম ও পেঁয়াজ কিনতে গিয়ে বিরাট অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন।

Nagad