তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ অপরাহন, গাস্ট ১৮, ২০২৫

শিক্ষা, সমাজকল্যাণ ও পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল হক স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

এদিকে দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রেহানা পারভীন। তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) পদে দায়িত্ব পালন করছিলেন। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে বদলি করে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হয়েছে।