বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ১৬ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৫৮ অপরাহন, গাস্ট ১৮, ২০২৫

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে এই কমিটি করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, শাহীন শওকত, অনিন্দ্য ইসলাম অমিত, আসাদুল হাবিব দুলু, জি কে গউছ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শরিফুল আলম এবং শামা ওবায়েদ।

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানা গেছে।