চাকরির খবর: পানি উন্নয়ন বোর্ডে ৪৬৮ জন নিয়োগ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৫ অপরাহন, গাস্ট ২১, ২০২৫

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ৪৬৮ জনকে নিয়োগ দেবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করেছে প্রতিষ্ঠানটি।

পদসংক্রান্ত তথ্য

পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৪৬৮ জন

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা

Nagad

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

নির্মাণকাজে অন্তত ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

১ আগস্ট ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

এসএসসি বা সমমানের সনদ ব্যতীত অন্য কোনো ডকুমেন্ট বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন প্রক্রিয়া

ফি: ১০০ টাকা (অফেরতযোগ্য)

আবেদনের শেষ তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৫

আবেদন করতে হবে অনলাইনে (বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট ওয়েবসাইটে)।

বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে ক্লিক করুন।