খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা সংবাদদাতা:খুলনা সংবাদদাতা:
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫

খুলনার ডুমুরিয়া উপজেলায় মো. শামীম (৩৭) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আঠারো মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় থাকতেন শামীম। গভীর রাতে সেখানে ঢুকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের পেছনে কোপ দেয়। সকালে পরিবারের সদস্যরা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নিহত শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দীর্ঘদিন ধরে আঠারো মাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করছিলেন তিনি।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

Nagad