শোকজ প্রত্যাহার, পুনর্বহাল সুুযোগ পাচ্ছেন সারোয়ার তুষার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্, গাস্ট ২৪, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ওপর দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে দলটি। এর ফলে তিনি আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।

শনিবার (২৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনসিপি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৭ জুন নৈতিক স্থলনজনিত অভিযোগের ভিত্তিতে সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে তিনি আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ এবং শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব দেন।

এনসিপি জানায়, জবাব ও উপস্থাপিত আলামত বিশ্লেষণ করে দেখা গেছে, ঘটনাটি ব্যক্তিগত হলেও নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায্য বিচারের স্বার্থে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ জরুরি ছিল। এ কারণে সারোয়ার তুষার দুই মাসের জন্য সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। এই সময়ে তিনি দলের পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে প্রতিনিধিত্ব কিংবা মিডিয়ায় দলের অবস্থান উপস্থাপনে অংশ নেননি।

দুই মাসের বিশ্লেষণের পর এনসিপি সিদ্ধান্ত নেয়, সারোয়ার তুষারকে পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে তার ওপর দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করা হয়েছে।

Nagad