এনসিপির ৪ নেতার পদত্যাগ

ময়মনসিংহ সংবাদদাতা:ময়মনসিংহ সংবাদদাতা:
প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

এনসিপির ৪ নেতার পদত্যাগ। সংগৃহীত ছবি

সংগঠনের নীতি, নৈতিকতা ও আদর্শ বজায় না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা সমন্বয় কমিটি থেকে চারজন সদস্য পদত্যাগ করেছেন।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের কাছে তারা পদত্যাগপত্রের অনুলিপি হস্তান্তর করেন।

পদত্যাগকারীরা হলেন— উপজেলা সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মন্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, আমরা উক্ত দলের সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সংগঠনের নীতি, নৈতিকতা ও আদর্শ অক্ষুণ্ন না থাকায় আমরা এনসিপির সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে গঠিত এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম বলেন, পদত্যাগের বিষয়টি আমি এখনো জানি না। কেন তারা পদত্যাগ করবেন সেটাও আমার জানা নেই বলেও মন্তব্য করেন তিনি।

Nagad