২৪ টাকায় আটা দেবে সরকার, মিলবে যেসব জায়গায়
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভর্তুকি মূল্যে আটা বিক্রির নতুন উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি কর্মদিবসে দেশের প্রতিটি উপজেলায় ১ মেট্রিক টন করে খোলা আটা বিক্রি করা হবে। নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে সাধারণ মানুষ ২৪ টাকা কেজি দরে এই আটা ক্রয় করতে পারবেন।
এর আগে শুধুমাত্র সিটি করপোরেশন এলাকা, শ্রমঘণ অঞ্চল ও জেলা সদরের পৌরসভাগুলোতে ওএমএস কর্মসূচির আওতায় চাল ও আটা বিক্রি হতো। এবার প্রথমবারের মতো উপজেলা পর্যায়েও এই সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, মূল্যস্ফীতির চাপ মোকাবিলা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য খাদ্যপ্রাপ্তি সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।