জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:০৩ অপরাহন, গাস্ট ২৮, ২০২৫

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী। সংগৃহীত ছবি।

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) একটি অনুষ্ঠানে উত্তেজনা দেখা দিলে তাকে আটক করে পুলিশ। পরে অন্যান্য কয়েকজন নেতাসহ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, লতিফ সিদ্দিকীসহ ৫-৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গ্রেপ্তার দেখানো হবে কি না, জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, মবের শিকার হওয়া থেকে রক্ষা করতেই লতিফ সিদ্দিকী ও তার সহযোগীদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ ঘটনা ঘটে। প্রধান অতিথি হিসেবে ড. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠান চলাকালে একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ফেলে এবং তাকে নিয়ে স্লোগান দিতে থাকে।

Nagad