জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি যাচাই-বাছাই করা হচ্ছে: অ্যাটর্নি জেনারেল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:১৭ অপরাহন, গাস্ট ৩০, ২০২৫

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি যাচাই-বাছাই করা হচ্ছে। সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (৩০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন।

তিনি বলেন, যদি কোনো দল নিষিদ্ধ হতে পারে, তবে জাতীয় পার্টি কেন নয়? আমরা বিষয়টি আইনগত দিক থেকে যাচাই-বাছাই করছি। তিনি আরও উল্লেখ করেন, জাতীয় পার্টি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে খেলেছে এবং বর্তমান সময়ে জল্পনা উসকে দিতে কিছু ভুয়া বা ভুল তথ্য প্রচার করা হচ্ছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের বিভিন্ন স্থানে মব ও অশান্তি সৃষ্টি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। মানুষের মধ্যে দীর্ঘ ১৭ বছরের ক্ষোভ অনাকাঙ্ক্ষিতভাবে প্রকাশ পাচ্ছে, তবে বিষয়টি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা বিএনপি সভাপতি আব্দুল মজিদ এবং গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

ঝিনাইদহের রাউতাইল এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন ও পরে জেলা সরকারি কেসি কলেজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Nagad